ফারাজকে নিয়ে যা বললেন তাঁর ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন কথা বলছেন ফারাজকে নিয়ে। ছবি: জাহিদুল করিম
ফারাজ আইয়াজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন কথা বলছেন ফারাজকে নিয়ে। ছবি: জাহিদুল করিম

ফারাজ বন্ধুত্বের জন্য মানবিক মহিমার যে দৃষ্টান্ত রেখেছে, সেদিকেই আজ সারা পৃথিবী তাকিয়ে আছে। তার জন্য আজ শুধু পরিবার নয়, গোটা দেশ ও বিশ্ব গর্ব করছে।

এভাবেই ছোট ভাইয়ের স্মৃতিচারণা করলেন যারেফ আয়াত হোসেন। আজ রোববার ফারাজের কুলখানিতে যারেফের স্মৃতিচারণা সবার চোখ ভিজিয়ে দিয়েছিল। ছোট ভাইয়ের স্মৃতিচারণা করে অনুজের সাহসিকতা ও মহৎ মানবিক গুণাবলির বিষয়গুলো তুলে ধরেন যারেফ। তিনি বলেন, তাঁদের মা সব সময়ই তাঁদের ভালো মানুষ হতে অনুপ্রেরণা দিয়েছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে

ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন। তিনি গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন। আগামী ২২ আগস্ট তাঁর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ফারাজের জন্ম।

ছুটিতে দেশে এসে তিনি ১ জুলাই বন্ধুদের সঙ্গে হলি আর্টিজান রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণ হারান এ তরুণ।