ফারাজের জানাজা আজ গুলশানের আজাদ মসজিদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ আইয়াজ হোসেনের জানাজা আজ সোমবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার গুলশানের আর্টিজান বেকারিতে বর্বর সন্ত্রাসী হামলায় তিনি মৃত্যুবরণ করেন। ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। পরিবারের পক্ষ থেকে ফারাজ আইয়াজ হোসেনের জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।