ফারাজের মরদেহ বাসায়, বাদ আসর জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ আইয়াজ হোসেনের জানাজা আজ সোমবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন।
সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শোক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বেলা পৌনে একটার দিকে ফারাজের মরদেহ গুলশানে নেওয়া হয়। তাঁর নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের বাসায় মরদেহ রাখা হয়েছে।
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। পরিবারের পক্ষ থেকে ফারাজ আইয়াজ হোসেনের জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।