ফারাবীর রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় শাফিউর রহমান ফারাবীর আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফারাবীকে গতকাল বুধবার অভিজিৎ হত্যা মামলায় আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর ডিবি। মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেসবুকে অভিজিৎকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র্যা ব।