ফারিয়ার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সৈয়দপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো মিলনায়তনে ওই সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম। বক্তব্য দেন নীলফামারী ফারিয়ার সভাপতি শহীদুল ইসলাম, ডোমারের শহীদুর রহমান, ডিমলার আজাদ রহমান, জলঢাকার মো. হাবিব প্রমুখ। পরে শরিফুল ইসলামকে সভাপতি ও ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।