প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক-উজ্জামান (৬০) গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হয়।