ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে শাবান মাহমুদ বিজয়ী হয়েছেন। সভাপতি পদে জাকারিয়া কাজল ও সাধারণ সম্পাদক পদে রহমান মুস্তাফিজ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। গতকাল সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে ১৯টি পদের জন্য দুটি আংশিক প্যানেলসহ পাঁচটি প্যানেল ও দুজন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুই হাজার ৭১৮ ভোটারের মধ্যে এক হাজার ৭২৬ জন ভোট দেন। ফারুক-শাবান পরিষদ থেকে নির্বাচিতরা হলেন: সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, দপ্তর সম্পাদক খন্দকার মোজাম্মেল হক এবং নির্বাহী সদস্য আবুল কালাম, নাজমুল হক, সলিম উল্লাহ সেলিম ও শাহনাজ বেগম।জাকারিয়া কাজল-ইনামুল হক পরিষদের বিজয়ীরা হলেন: প্রচার সম্পাদক গাজী জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালী। নির্বাহী পরিষদ সদস্যপদে আরও যাঁরা জয়ী হয়েছেন: অমিয় ঘটক, জহিরুল হক, আজিজুর রহমান, কিশোর কুমার সরকার ও শারমিন রহমান।