ফারুক হত্যা মামলার আসামি জয়পুরহাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার আসামি ও ছাত্রশিবিরের কর্মী বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, গতকাল সোমবার রাত আটটার দিকে ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার চকদাদড়া গ্রামে। জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা একে ফজলুল হক হলের আবাসিক ছাত্র। ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষে পড়েন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।