ফারুক হত্যা মামলায় তিন শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যা মামলায় ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার শিবিরকর্মীরা হলেন নগরের মতিহার থানার কাটাখালী পৌরসভার মির্জাপুর এলাকার তছলিম আলম এবং মাঝ কাটাদীঘির আক্তারুজ্জামান ও তাঁর সহোদর হাসানুজ্জামান। এ প্রসঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা ফারুক হত্যা মামলার পলাতক আসামি। সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে এসে বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য তৎপরতা চালাচ্ছিল এমন খবর পুলিশের কাছে ছিল। এর পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।