ফারুক হত্যা মামলায় মির্জা আব্বাস আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনায় গাড়ি পুড়িয়ে ফারুক হোসেন হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শনিবার মঞ্জুর হওয়া রিমান্ডাদেশ অনুযায়ী মির্জা আব্বাসকে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করে। মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।আদালত সূত্রে জানা যায়, গত শনিবার ডিবি পুলিশ মির্জা আব্বাসকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়।