ফারুক হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের ছাত্র ফারুক হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার এবং ফারুকের অসহায় পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগ। গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই আহ্বান জানানো হয়।স্মারকলিপি দেওয়ার সময় মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান, সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান, কাটাখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।