প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিচারের দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে শোকযাত্রা, গণস্বাক্ষর ও উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফারুকের হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে শোকযাত্রা বের করেন। ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, ‘ফারুক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’