ফারুক হত্যায় জড়িতদের ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার তৃতীয় বার্ষিকী গতকাল শুক্রবার পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানানো হয়।২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন।গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসে শোকর‌্যালি বের করে ছাত্রলীগ। র‌্যালি শেষে দলীয় টেন্টে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মেদ আলীর সভাপতিত্বে সমাবেশে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের ফাঁসির দাবি জানানো হয়। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি।