ফার্নিচার দোকানে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সোমবার বিকেলে সন্ত্রাসীরা এসএন ফার্নিচার নামের একটি দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দোকানের মালিক হাফিজ উদ্দিন এবং সিরাজুল ইসলাম, মো. আকাশ, মফিজ মিয়াসহ পাঁচজনকে পিটিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।