ফার্নিচার মার্কেট ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বটতলা এলাকায় ডিএনডি খালের জায়গায় গড়ে ওঠা ফার্নিচার মার্কেটে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই দিন গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিএনডি খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ ফার্নিচার মার্কেটে গতকাল ভোরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদমজী ইপিজেড ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ফার্নিচারের দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। আদমজী ইপিজেডের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এদিকে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল সাতটার দিকে কারখানার চারতলায় নিটিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে সকাল সোয়া সাতটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে কারখানায় পৌঁছার আগেই শ্রমিকেরা আগুন নিভিয়ে ফেলেন।