প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ফার্নিচার মেলা। পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সদস্যসচিব এম এন আজম খান। মেলায় ২৫টি ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি এম নাছের, ইফতেখার প্রমুখ।