ফার্নেস অয়েল মালিককে ফেরত দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধ কাগজপত্র পাওয়ার পর প্রায় পাঁচ লাখ লিটার ফার্নেস অয়েল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে কাগজপত্র যাচাই করে কোনো অনিয়ম পায়নি কাস্টম বিভাগ। শুক্রবার সকালে এসব তেল জব্দ করে পুলিশ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নগরের সদরঘাট এলাকায় পাঁচটি অয়েল ট্যাংকার ও পাঁচটি ভাউচার ভরা প্রায় পাঁচ লাখ লিটার ফার্নেস তেল জব্দ করে। অয়েল ট্যাংকারগুলোর মালিক সেলিম নবী বলে জানা গেছে।