ফার্নেস তেলের দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কমল ফার্নেস তেলের দাম। দেশের খুচরা বাজারে ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ থেকে কমে ৪২ টাকা হলো। তবে বিপণন কোম্পানিগুলো সরকারের কাছ থেকে ৩৯ দশমিক ৯১ টাকায় কিনবে।
গতকাল বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়। গতকাল রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক মূল্যহ্রাসের কারণে কিছুদিন ধরেই নানা মহল থেকে জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠছিল।
তবে সরকার ফার্নেস তেলের দাম কমালেও ডিজেল, পেট্রল, অকটেনসহ অন্য জ্বালানি তেলের বিষয়ে নতুন করে কোনো কিছু জানায়নি।