ফার্নেস তেলের দাম কমল ১৮ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের খুচরা বাজারে ফার্নেস তেলের দাম ৬০ টাকা থেকে কমে ৪২ টাকা হলো। তবে বিপণন কোম্পানিগুলো সরকারের কাছ থেকে ৩৮ দশমিক ৯১ টাকায় কিনবে। আজ রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিপিসির কাছ থেকে এখন থেকে ৩৯ দশমিক ৯১ টাকায় ফার্নেস তেল কিনবে বিপণন কোম্পানিগুলো।