ফার্নেস তেলের শুল্ক ও কর তুলে দেওয়া হচ্ছে
ফার্নেস তেলের ওপর থেকে সব ধরনের শুল্ক ও কর তুলে দেওয়া হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎ সাহ দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে উৎ পাদনের ক্ষেত্রে ফার্নেস তেলের ওপর ১৫ শতাংশ মূসক আরোপিত রয়েছে।জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন গত রোববার এ-সংক্রান্ত প্রস্তাবসংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠিয়েছেন। চিঠিতে বিদ্যুৎ উৎ পাদনে ব্যবহারের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) স্থানীয়ভাবে উৎ পাদিত ফার্নেস তেলের ওপর সব ধরনের শুল্ক ও কর (আমদানি শুল্ক, মূসক, অভ্যন্তরীণ কর ইত্যাদি) বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়।জ্বালানিসচিব চিঠিতে বলেন, ২০০৯ সালে আমদানি পর্যায়ে ফার্নেস তেলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ স্থানীয়ভাবে ফার্নেস তেল উৎ পাদনের ওপর মূসক আরোপিত হওয়ায় উৎ পাদক প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। আমদানি ও স্থানীয় উৎ পাদনের ক্ষেত্রে একই পণ্যের ওপর মূল্যে সংযোজন করের প্রযোজ্যতা একই হওয়া স্বাভাবিক। এতে করে দেশীয় শিল্পের প্রতিরক্ষণের বিষয়টি নিশ্চিত হয়। এসব বিবেচনায় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশে স্থানীয় উৎ পাদন ও সরবরাহ পর্যায়ে ফার্নেস তেলের ওপর মূসক অব্যাহতি দেওয়া যুক্তিযুক্ত। অর্থমন্ত্রীর অনুমোদন পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেল বিক্রি হয় ৩৫ টাকা। কর বাদ দিলে লিটারে প্রায় চার থেকে ছয় টাকা করে কমে যাবে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে তেল শোধন করে বছরে প্রায় তিন লাখ টন ফার্নেস তেল পাওয়া যায়। অশোধিত তেল থেকে ফার্নেস তেল উৎ পাদন করতে ইআরএলের লিটারপ্রতি খরচ হয় ৪০ টাকা। তাই শুল্ক-কর কমালে এ ক্ষেত্রে ভর্তুকি বাড়বে।