ফার্ম ফ্রেশ-প্রথম আলো বন্ধুসভা বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্ম ফ্রেশ-প্রথম আলো বন্ধুসভা বিতর্ক উত্সব আয়োজনের জন্য গত রোববার এক চুক্তি স্বাক্ষরের পর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আলতাফ হোসাইন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ষ প্রথম আলো
ফার্ম ফ্রেশ-প্রথম আলো বন্ধুসভা বিতর্ক উত্সব আয়োজনের জন্য গত রোববার এক চুক্তি স্বাক্ষরের পর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আলতাফ হোসাইন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ষ প্রথম আলো

রাজধানীর পুরান ঢাকা, মিরপুর, ধানমন্ডি, রামপুরা ও উত্তরার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে ফার্ম ফ্রেশ-প্রথম আলো বন্ধুসভা বিতর্ক উৎসব ও কর্মশালা ২০১৩। এই পাঁচটি অঞ্চলের প্রতিটি থেকে ৪০টি করে (মোট ২০০টি) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগ্রহীদের নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনের ফরম পাওয়া যাবে।
গত রোববার এ উপলক্ষে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও প্রথম আলোর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আলতাফ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। ১৭ আগস্ট থেকে শুরু হবে এ বিতর্ক প্রতিযোগিতা। এতে সহায়তা করবে প্রথম আলো বন্ধুসভা বিতর্ক দল। পুরো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপক সৈয়দ জহুরুল আলম ও মো. শফিকুল ইসলাম, আউটডোর ও মিডিয়া ম্যানেজার আরাফাত রহমান প্রমুখ।