ফার্মগেটে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ‘হোটেল ফার্মগেট’ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
ব্যবসায়ীর নাম শফিক আহমেদ চৌধুরী (৪৪)। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার রাওয়ালছড়ি গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন।
হোটেলের সুপারভাইজার সঞ্জয় কুমার বলেন, শফিক তিন দিন আগে হোটেলে ওঠেন। শুক্রবার তাঁর হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল। তিনি ভাড়াও পরিশোধ করেছেন। সকালে তাঁকে ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানেই তাঁর মৃত্যু হয়েছে।