প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি কাউন্সিলের অনুমোদনের দাবিতে লাগাতার ক্লাস বর্জন, অবস্থান ধর্মঘট ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। ৯ মে থেকে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হচ্ছে।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রায় সাড়ে তিন বছর পার হয়েছে। কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুমোদন না পাওয়ায় ভবিষ্যতে তাঁদের উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যেতে ও কর্মক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হবে।উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী জানান, ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী কাগজপত্র অনেক আগেই কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। কিন্তু একাধিকবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার তারিখ নির্ধারণ করেও তাঁরা আসেননি।