ফার্মেসি সিলগালা হোটেল থেকে জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে গত বৃহস্পতিবার ফরিদপুরের চরভদ্রাসনে মা ফার্মেসি নামের একটি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুটি আইসক্রিম কারখানা ও একটি হেটেলকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চরভদ্রাসনের মা ফার্মেসি তল্লাশি করে দুই কার্টন বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ বড়ি, ক্যাপসুল ও ইনজেকশন জব্দ করেন। আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দোকানের মালিক মো. সোলায়মান খালাসীকে ১০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকার গত বৃহস্পতিবার লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশসহ বিভিন্ন অভিযোগে তৃপ্তি আইসক্রিমের মালিক আদিলউদ্দীন মণ্ডলকে ২০ হাজার, সুপার আইসক্রিমের মালিক ছোবদুল সর্দারকে ১০ হাজার এবং রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় নূরুল ইসলামের খোলা হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন।