ফার্মেসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের চণ্ডীপুরের এক ফার্মেসির ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। দামুড়হুদা ইউএনও রফিকুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গতকাল সোমবার এই আদেশ দেন। ন্যাশনাল ফার্মেসি নামের ওই দোকানের মালিক ফারুক হোসেন। তিনি চণ্ডীপুর গ্রামের কেরামত আলীর ছেলে। কার্পাসডাঙ্গা ফাঁড়ি-পুলিশ সূত্র জানায়, ফারুক কোনো অনুমোদন ছাড়াই ওই ওষুধের দোকান খুলেছিলেন। দোকানটিতে গত রোববার রাত আটটার দিকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে ফারুকের দণ্ড হয়।