ফার্মেসির মালিকের দণ্ড, চার রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের একটি ওষুধের দোকানের নেশার ইনজেকশন মজুদ ও বিক্রির দায়ে মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের দুর্গাবাড়ি এলাকার রায় ফার্মেসিতে অভিযান চালিয়ে দোকান মালিক স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাফরুল্লাহ বলেন, ফার্মেসিটিতে তল্লাশি চলাকালে পুরো দোকানে শুধু খালি ওষুধের বাক্স সাজিয়ে রাখতে দেখা যায়। এখানে শুধু নেশার ইনজেকশন বিক্রি ও পুশ করা হতো। গতকাল বুধবার দিনভর সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবিস্থিত রেস্তোরাঁগুলোয় অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা হকের নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান চালায়। এ সময় পচা ও বাসি খাবার পরিবেশন ও বিক্রির দায়ে অ্যারোস্টোক্রেট, ফুডভিলেজ (২), গ্রিন পিনিক এবং নাইট এঙ্গেল রেস্তোরাঁকে জরিমানা করা হয়।