প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন ও মতবিনিময় সভা হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কাজী ওসমান আলী, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এবং চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।