প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া। এতে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কাজী ওসমান আলী এবং সব আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।