ফালু দম্পতিকে সম্পদ বিবরণী দিতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ওরফে ফালু ও তাঁর স্ত্রী মাহবুবা সুলতানার নামে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের পক্ষ থেকে তাঁদের ঠিকানায় নোটিশ পাঠানো হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, মোসাদ্দেক আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছেন সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম। প্রাথমিক অনুসন্ধানে ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত মোসাদ্দেক আলীর ১৭৭ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি। এ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।