ফালু, রফিকুলসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে মিরপুর থানার জনসেবা প্রকল্প কার্যালয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় মিরপুর থানার পুলিশ বিএনপির নেতা রিজভীসহ ১০ জনকে আসামি করে মামলা করে।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ।