ফাস্টফুডের দোকানে রেলের টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলাহি ফাস্টফুড।’ সিলেট রেলওয়ে স্টেশনে ফাস্টফুডের ব্যবসাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে রেলের টিকিট কালোবাজারি চলে—এমন তথ্য পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি গোয়েন্দা দল প্রায় এক সপ্তাহ পর্যবেক্ষণ শেষে গত সোমবার বিকেলে এলাহি ফাস্টফুড থেকে একটি টিকিট ক্রয় করে। এ সময় তল্লাশি চালিয়ে আরও ২২টি টিকিটসহ দোকান পরিচালনায় থাকা মোহামঞ্চদ কবিরকে (৩৮) আটক করা হয়।গতকাল মঙ্গলবার র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র‌্যাব-৯-এর অপারেশনস অফিসার এএসপি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে রেলওয়ে স্টেশনের এলাহি ফাস্টফুডে অভিযান চালিয়ে কালোবাজারির ২৩টি টিকিটসহ কবিরকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল ইসলাম রেলের টিকিট কালোবাজারির অপরাধে কবিরকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে তাঁকে রাতেই সিলেট জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কবিরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামে।