ফাহমিদা বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহমিদা নবী (৩৮)। বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলায়। বড় আশা ছিল, স্নাতকোত্তর পাস করে শিক্ষকতা করবেন। লক্ষ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিলেনও। পাস করেছিলেন বিএড। কিন্তু এরই মধ্যে তাঁর শরীরে মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসা নিয়েছেন ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। এ জন্য দরকার অনেক টাকার। ফাহমিদার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁর দরিদ্র পরিবার নিঃস্বপ্রায়। পরিবারের পক্ষে আর টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই দেশের হূদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ফাহমিদা। সাহায্য পাঠানোর ঠিকানা—ফাহমিদা নবী, সঞ্চয়ী হিসাব নং-৬৭২০, সোনালী ব্যাংক, বগুড়া বাজার শাখা, বগুড়া। বগুড়া অফিস।