ফাহাদুল আনোয়ার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম এ আদেশ দেন।
একই সঙ্গে নগরের পাঁচলাইশ থানার একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য রাখেন।
নগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পাঁচলাইশ থানার একটি মামলায় আসামি ফাহাদুল আনোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরের ফিশারিঘাট এলাকা থেকে ফাহাদুল আনোয়ারকে আটক করা হয়।