ফাহাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ক্ষমতাসীন দলের সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি ফটিকছড়ি থানায় নথিভুক্ত হয়।
গত শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে ব্যবসায়ী নুরুন্নবী রওশনকে গুলি করতে গিয়ে গণপ্রতিরোধের মুখে পড়ে আপাতত পলাতক রয়েছেন ফাহাদুল আনোয়ার। ওই দিন তাঁর কাছ থেকে একটি পিস্তল কেড়ে নেয় স্থানীয় জনতা। পরে পিস্তলটি পুলিশ গিয়ে জব্দ করে।
হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফাহাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে। তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরা পেতে শুরু করেছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’