ফাহিম বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহিম হাসান আবদুল্লাহর বয়স মাত্র সাড়ে তিন বছর। এর মধ্যে তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যানসার। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (তৃতীয় তলা) ৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো প্রয়োজন। এ জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার শ্রমজীবী বাবা মো. শহিদুল্লাহর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের হূদয়বান মানুষের কাছে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শহিদুল্লাহ, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১২৪০৪০০৮৯৮২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, আমিন কোর্ট করপোরেট শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭১২৬০৭০৭৯। বিজ্ঞপ্তি।