ফায়ার সার্ভিস সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ উদ্‌যাপন উপলক্ষে গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে যান্ত্রিক শোভাযাত্রা বের করা হয়। এতে ফায়ার সার্ভিসের ওয়াটার মিক্স টু হুইলার, পানিবাহী গাড়ি, ফোম ডেন্ডার, লাইট ইউনিট, দ্বিতীয় কল গাড়ি, ফোটন গাড়ি, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি অংশ নেয়। শোভাযাত্রা থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম, ফোরম্যান ওয়্যার হাউস পরিদর্শক আবদুর রব, শহিদুল ইসলাম ও মেহফুজ তানজিল, স্টেশন অফিসার ওমর ফারুক প্রমুখ।