ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুরে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব, নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম তরফদার, জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
ডোমার ফায়ার সার্ভিসের কার্যালয়ে দুপুর ১২টার দিকে ডোমার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ভুপেন্দ্র নাথ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া সৈয়দপুরে এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।