ফায়ার সার্ভিসে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নতুন নিয়োগ পাওয়া ৩৩তম ব্যাচের কর্মকর্তা ও এবং ৪৭তম ব্যাচের সদস্যদের প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বুধবার মিরপুরে সংস্থাটির প্রশিক্ষণকেন্দ্রে ছিল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান।
এতে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, প্রয়োজনের তুলনায় এই প্রতিষ্ঠানটির লোকবল অনেক কম। যে কারণে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ২০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাঁরা রানা প্লাজাসহ বেশ কিছু উদ্ধার অভিযানে অংশ নিয়ে সাফল্য দেখিয়েছেন। বিজ্ঞপ্তি।