ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন-সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস।

পরে প্রতিমন্ত্রী উপজেলার দেওপাড়া, চৈতারপাড়া ও টহরদিয়া এলাকার পল্লী বিদ্যুতের ২৫০টি নতুন সংযোগের উদ্বোধন করেন।