ফায়ার স্টেশন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন ব্যাবসায়ীরা। ইউএনও ফারজানা সিদ্দিকার সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। গত বুধবার চরভদ্রাসন বাজার এলাকায় অবস্থিত বণিক সমিতির কার্যালয়ে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মোল্লা। সভায় ব্যবসায়ীরা ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মহীউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।