ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সরকারি আযিযুল হক কলেজে স্নাতক (পাস) শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বিভিন্ন খাতের ফি কমানোর দাবিতে গতকাল শনিবার প্রায় ৪০০ শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তাঁরা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনের কলাপসিবল গেট ভাঙচুর করেন। জানা গেছে, গত ১২ এপ্রিল কলেজের শিক্ষক পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন খাতের ফি জমা দিতে হবে। গতকাল শিক্ষার্থীরা টাকা জমা দিতে এসে দেখেন কর্তৃপক্ষ বিভিন্ন খাতে ফি বাবদ এক হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু শিক্ষার্থীরা ৬৬৫ টাকা নির্ধারণের দাবি জানান। ভাঙচুরের পর আপেল মাহমুদের সভাপতিত্বে এক প্রতিবাদ হয়। এতে তৃতীয় বর্ষের রেহেনা বানু, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন । কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ বলেন, ছাত্ররা যে দাবি করছেন, তা সঠিক নয়। গত বছর এই ফি ছিল এক হাজার ৮২৫ টাকা। এ বছর তা এক হাজার ৩৩৫ টাকা করা হয়েছে। ছাত্ররা কেন এমন ভাঙচুর করেছেন, তা তাঁর জানা নেই।