ফি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন কলাভবন-সংলগ্ন মুরাদ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মাসুক হেলাল।