ফি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সংগঠনের নেতা-কর্মীরা স্মারকলিপি দেন। এর আগে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে বক্তারা বিভাগ উন্নয়ন ফি অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।