ফিজিওথেরাপি ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে তিন দিনব্যাপী ‘ফিজিওথেরিাপি ক্যাম্প’ গতকাল রোববার শুরু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় সংস্থার আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল বাসেত, সদর শাখা ব্যবস্থাপক শ্যাম নারায়ণ সিংহ, সংস্থার হবিগঞ্জের চুনারুঘাট নরপতি স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপিস্ট দেবাশীষ ঘোষ প্রমুখ। সংস্থার কর্মকর্তারা জানান, তিন দিনে এলাকার ১৫০ জন দুস্থ নারী-পুরুষকে বিনা মূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে।