প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৪ দিনের মধ্যে কলেজ ভবন নির্মাণের আশ্বাস পেয়ে অবশেষে ফিজিওথেরাপির শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের এ আশ্বাস দিলে তাঁরা অনশন প্রত্যাহার করেন।ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান জানান, আগামী ১৪ দিনের মধ্যে কলেজ ভবন নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে কলেজ ভবন নির্মাণ না করা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ধর্মঘট চলবে।প্রধানমন্ত্রী গত বছরের ১০ জুন কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং ৩১ জুলাইয়ের মধ্যে ভবনের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। কিন্তু এক বছর পরও নির্মাণকাজ শুরু না হওয়ায় ২১ জুন থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে অনশন শুরু করেন।