ফিজিকস অলিম্পিয়াড উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম ন্যাশনাল ফিজিকস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসব আজ বুধবার শুরু হচ্ছে। জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম আজ সকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

উৎসবের বিভাগীয় সমন্বয়কারী দিনাজপুর স্কুল অব লিবারেটরসের অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, প্রতিবছরের মতো এবারও দিনাজপুর সায়েন্স একাডেমি ন্যাশনাল ফিজিকস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসবের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে।

দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র সরকার বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে ইতিমধ্যে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে তাদের নাম নিবন্ধন করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক গণিতের শিক্ষক মো. একরামুল হক বলেন, দিনাজপুর জিলা স্কুলের ১২টি শ্রেণিকক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর স্কুল মিলনায়তনে কুইজ-পাজল, প্রশ্নোত্তর পর্ব ও সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।