ফিজিক্স্ অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স্ অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে। দিনব্যাপী এই প্রতিযোগিতা চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এর আয়োজন করে।প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আরশাদ মোমেন। এতে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা। পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তবে পরীক্ষা হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। পরে সেখান থেকে শোভাযাত্রার মাধ্যমে শিক্ষার্থীরা উৎসবস্থল শাহ আলম বীর উত্তম মিলনায়তনে উপস্থিত হয়।উৎসবে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক দেবপ্রসাদ পাল, শফিক হায়দার চৌধুরী, প্রেসিডেন্সি স্কুলের উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, নবাব সিরাজউদ্দৌলা, ফয়েজ আহমদ জাহাঙ্গীর মাসুদ, নুরুল কবির প্রমুখ।উৎসবের দ্বিতীয় পর্বে বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মো. আরশাদ মোমেন।