ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে আজও অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীসহ সারা দেশে লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান আজ বুধবারও চলবে।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ প্রথম আলোকে বলেন, গত দুই দিনের ধারাবাহিকতায় আজ সকাল থেকেই অভিযান শুরু হবে। আজ কোন কোন স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হবে, তা আগাম বলা যাচ্ছে না।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে সারা দেশে গত সোমবার থেকে বিশেষ অভিযান শুরু হয়। টানা দুই দিনের অভিযান-আতঙ্কে ঢাকা ও ঢাকার বাইরে যাত্রীবাহী পরিবহন কমে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক অনুষ্ঠানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, যাত্রীদের কষ্টের জন্য তিনি দুঃখিত। তবে দীর্ঘ মেয়াদে সুবিধার জন্য এই কষ্ট স্বীকার করতে হবে। মন্ত্রী জানান, মানুষের দুর্ভোগ কমাতে বিআরটিসির ২০০ বাস মেরামত করে নামানো হয়েছে।