ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ এবং সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সাদকাতুল ফিতর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬৬ টাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও সাদকাতুল ফিতর কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত হয়, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৫ টাকা দিতে হবে। খুরমা, খেজুর দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার টাকা ফিতরা দিতে হবে। কিশমিশ দিয়ে ফিতরা দিলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৪৮৫ টাকা এবং পনির দিয়ে ফিতরা দিলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৫৮৫ টাকা ফিতরা দিতে হবে। ঈদের নামাজের আগেই ফিতরা দিতে হয়। নিজস্ব প্রতিবেদক