ফিতরা জনপ্রতি ৬৫ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ টাকা। আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গম বা আটার বাজারমূল্য হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। গম বা আটার এক কেজি ৬৫০ গ্রাম বা খেজুর, কিশমিশ বা পনির যেকোনো একটি পণ্যের তিন কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ফিতরা হিসেবে দরিদ্রদের মধ্যে বিতরণ করা যায়।